1. dailykoyrarkantha@gmail.com : দৈনিক কয়রার কন্ঠ : দৈনিক কয়রার কন্ঠ
  2. info@www.dailykoyrarkantha.online : দৈনিক কয়রার কন্ঠ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কয়রায় মশাল মিছিল পালিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মহারাজপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রার সমস্যা টিহৃিতকরণ, সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক গোলটেবিল বৈঠক উসকানিমূলক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ আশুলিয়ায় ছাত্র হামলার আসামি হারুন এখনো ধরা ছোঁয়ার বাইরে বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাঙচুর জুলাই ২৪ শহীদ স্মরনে বেদকাশি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আর্থিক সাহায্যের জন্য আবেদন

কয়রায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

কয়রা উপজেলা প্রতিনিধি :

আহলান সাহলান, মাহে রমজান। রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। দ্রব্য মূল্যের উর্ধগতি, নিয়ন্ত্রণ করতে হবে। সকল প্রকার বেহায়াপনা বন্ধ কর, করতে হবে। এই সকল স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় (১৮ ফেব্রুয়ারী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা কপোতাক্ষ কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান পরিদক্ষিণ করে উপজেলা জিরো পয়েন্টে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সিয়ামের মাস ‘রমাজান’ আবারো আমাদের মাঝে এসেছে, আলহামদুলিল্লাহ্। আত্মশুদ্ধি ও আত্মগঠনের জন্য মাহে রমাদান মুমিনদের প্রতি আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়ামত। এ মাসে মহান আল্লাহ তায়ালা কল্যাণের সকল দরজা খুলে দেন এবং অকল্যাণের সকল পথসমূহ বন্ধ করে দেন। রমাজান তাকওয়ার মাস, নাজাতের মাস, ধৈর্যের মাস, আত্মত্যাগের মাস, গরীব-দুঃখী ও ক্ষুধার্থ মানুষের কষ্ট অনুভব করার মাস, বেশী বেশী দান সদকা করে আত্মশুদ্ধি ও সম্পদকে পরিশুদ্ধ করার মাস। মহান আল্লাহ তায়ালা মানব জাতির হেদায়াতের জন্য এই রমজান মাসে মহাগ্রন্থ আল-কুরআন নাযিল করেছেন।

এসময় মাওলানা এমরান আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রমজান মাস কে স্বাগত জানিয়ে আজ আমরা র্যালি ও আলোচনা সভার করেছি। এ র্যালির উদ্দেশ্য হল রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। মহাগ্রন্থ আল কোরআনের মর্যাদা দিতে হবে।
রোজাদারদের যেন কোন প্রকার কষ্ট না হয় সে জন্য দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ’ র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ , নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মৌলভী আবু সাঈদ, বাগালি ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট