1. dailykoyrarkantha@gmail.com : দৈনিক কয়রার কন্ঠ : দৈনিক কয়রার কন্ঠ
  2. info@www.dailykoyrarkantha.online : দৈনিক কয়রার কন্ঠ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কয়রায় মশাল মিছিল পালিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মহারাজপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রার সমস্যা টিহৃিতকরণ, সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক গোলটেবিল বৈঠক উসকানিমূলক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ আশুলিয়ায় ছাত্র হামলার আসামি হারুন এখনো ধরা ছোঁয়ার বাইরে বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাঙচুর জুলাই ২৪ শহীদ স্মরনে বেদকাশি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আর্থিক সাহায্যের জন্য আবেদন

কয়রার সমস্যা টিহৃিতকরণ, সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক গোলটেবিল বৈঠক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

আকিবুর রহমান, কয়রা উপজেলা প্রতিনিধি:

কয়রা উপজেলার বিভিন্ন সমস্যা টিহৃিতকরণ, সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর)  সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন কমিটি এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে।

গোলটেবিল বৈঠকে উঠে আসা প্রধান সমস্যাসমূহ হলো নদী ভাঙন ও দুর্বল বেড়িবাঁধ রক্ষা,স্বাস্থ্যসেবা সংকট ও হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ, উপজেলা সদরে হাসপাতাল নির্মান, শিক্ষার মানের অবনতি ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট, সড়ক অবকাঠামোর দুরবস্থা , বেকারত্ব ও যুব সমাজের কর্মসংস্থান ঘাটতি, দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব , অকেজো স্লুইসগেট গুলো সংষ্কার, সপেয় খাবার পানির সংকট, কৃষি খাতে বিপ্লব ঘটাতে খাল খনন, সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।

উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন কমিটির সভাপতি এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আবুল ফজেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ,  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর খুলনা জেলা সদস্য এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম, শাহাবুদ্দিন আহমেদ, কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ নওশের আলী,কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আঃ মালেক, কয়রা উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ রিয়াছাদ আলী, কয়রা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ কামাল হোসেন, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, দক্ষিন বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ওসমান গনি খোকন, গণ অধিকার পরিষদের সভাপতি জি এম ইয়াসিন আলী, ইউপি সদস্য আবু হাসান, সমাজসেবক মাওলানা সালাউদ্দিন, আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, আব্দুল কায়ুম, আঃ হামিদ, ফরিদ রহমান, এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, মোঃ মিজানুর রহমান, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন কমিটির সদস্য মোনায়েম বিল্লাহ, তরিকুল ইসলাম, ইমতিয়াজ উদ্দিন, মেসবাহ উদ্দিন, মনিরুল ইসলাম, রাসেল আহমেদ,   প্রমুখ।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী বলেন,স্থানীয় সমস্যাগুলো নিরুপণ করে সবাইকে সম্পৃক্ত রেখে কয়রার  উন্নয়ন কার্যক্রম চালানো হবে।

গোল টেবিল বৈঠকে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট