1. dailykoyrarkantha@gmail.com : দৈনিক কয়রার কন্ঠ : দৈনিক কয়রার কন্ঠ
  2. info@www.dailykoyrarkantha.online : দৈনিক কয়রার কন্ঠ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কয়রায় মশাল মিছিল পালিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মহারাজপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রার সমস্যা টিহৃিতকরণ, সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক গোলটেবিল বৈঠক উসকানিমূলক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ আশুলিয়ায় ছাত্র হামলার আসামি হারুন এখনো ধরা ছোঁয়ার বাইরে বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাঙচুর জুলাই ২৪ শহীদ স্মরনে বেদকাশি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আর্থিক সাহায্যের জন্য আবেদন

উসকানিমূলক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

আকিবুর রহমান, কয়রা উপজেলা প্রতিনিধি:

আওয়ামী লীগের উসকানিমূলক সামাজিক ও রাজনৈতিক তৎপরতা, ছাত্র সমাজের কণ্ঠরোধ এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার সকাল ১১টায় কপোতাক্ষ কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন। ‘স্বৈরতন্ত্র নিপাত যাক’, ‘ছাত্র সমাজকে দাবিয়ে রাখা যাবে না’—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখর ছিল রাজপথ।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা শাখার সদস্য সচিব আবদুল্লাহ আল গালিব। তিনি বলেন: আওয়ামী লীগ গুজব, দমন-পীড়ন আর দুর্নীতির মাধ্যমে দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করছে। ছাত্র সমাজকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু আমরা সেই চুপ করে থাকা প্রজন্ম নই। ইতিহাস সাক্ষী—প্রতিটি স্বৈরাচার পতনের প্রথম ধাক্কা দিয়েছে ছাত্ররাই। আমরাও প্রস্তুত।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন চলবে—অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে।”

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র আশিকুল ইসলাম জীবন, মুখ্য সংগঠক ইমদাদুল হক টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম কিরণসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট