1. dailykoyrarkantha@gmail.com : দৈনিক কয়রার কন্ঠ : দৈনিক কয়রার কন্ঠ
  2. info@www.dailykoyrarkantha.online : দৈনিক কয়রার কন্ঠ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কয়রায় মশাল মিছিল পালিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মহারাজপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রার সমস্যা টিহৃিতকরণ, সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক গোলটেবিল বৈঠক উসকানিমূলক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ আশুলিয়ায় ছাত্র হামলার আসামি হারুন এখনো ধরা ছোঁয়ার বাইরে বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাঙচুর জুলাই ২৪ শহীদ স্মরনে বেদকাশি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আর্থিক সাহায্যের জন্য আবেদন

আশুলিয়ায় ছাত্র হামলার আসামি হারুন এখনো ধরা ছোঁয়ার বাইরে

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ

জুলাইয়ে আশুলিয়ায় ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মো. হারুন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা বলছেন, হারুন প্রকাশ্যে হুমকি দিচ্ছে ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে সবাইকে দেখে নেওয়া হবে।’

জানা গেছে, মো. হারুন আশুলিয়া উপজেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। এলাকায় সে ‘যুবলীগ ক্যাডার’ নামেই বেশি পরিচিত। স্থানীয়দের অভিযোগ, হারুন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের জমি দখল করে আসছে। কারও জমিতে নজর পড়লে মিথ্যা মামলা থেকে শুরু করে ভয়-ভীতি, হুমকি সবই ব্যবহার করছে সে।

এলাকাবাসীর ভাষ্য, হারুনের নামে যাত্রাবাড়ী থানা, আশুলিয়া থানা ও উত্তরা পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। তবে সেসব মামলার কোনোটিরই সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সে বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি জুলাই মাসে আশুলিয়ায় ছাত্রজনতার ওপর হামলায় সম্মুখসমরে নেতৃত্ব দেয় হারুন। সেদিন অস্ত্র হাতে নিয়ে সরাসরি ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গীরা। হামলায় আহত হন একাধিক শিক্ষার্থী।

ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানান, হামলার পর মামলা হলেও এখন পর্যন্ত আসামি হারুন গ্রেপ্তার হয়নি। উল্টো হারুন ও তার অনুসারীরা স্থানীয়দের হুমকি দিচ্ছে। জমি দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

একাধিক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হারুনের বিরুদ্ধে আমরা থানায়, স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে অভিযোগ করেছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। উল্টো মামলা তুলে নিতে নানাভাবে চাপ দিচ্ছে হারুনের লোকজন।’

এলাকাবাসীর দাবি, শিগগিরই হারুনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নয়তো তার ভয়ে কেউ নিরাপদ নয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট