1. dailykoyrarkantha@gmail.com : দৈনিক কয়রার কন্ঠ : দৈনিক কয়রার কন্ঠ
  2. info@www.dailykoyrarkantha.online : দৈনিক কয়রার কন্ঠ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কয়রায় মশাল মিছিল পালিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মহারাজপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রার সমস্যা টিহৃিতকরণ, সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক গোলটেবিল বৈঠক উসকানিমূলক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ আশুলিয়ায় ছাত্র হামলার আসামি হারুন এখনো ধরা ছোঁয়ার বাইরে বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাঙচুর জুলাই ২৪ শহীদ স্মরনে বেদকাশি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আর্থিক সাহায্যের জন্য আবেদন

গোপালগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার এক নারী বিজিবি সদস্য

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জে স্বামীর নির্যাতন সইতে না পেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক নারী বিজিবি-সদস্য। বৃহস্পতিবার দুপুরে ৯৯৯ এ কল পেয়ে জেলার টুঙ্গিপাড়া থানার পুলিশ ওই উপজেলার দক্ষিণ বাশুড়িয়া গ্রামে তার শ্বশুড়বাড়ি থেকে তাকে উদ্ধার করে। পরে তিনি থানায় এব্যপারে একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

ভুক্তভোগী ওই নারী বিজিবি-সদস্য আফসানা ফেরদৌসী অভিযোগ করেছেন, তার স্বামী দক্ষিণ বাশুড়িয়া গ্রামের ওহাব মোল্লার ছেলে রেজাউল হোসেন প্রায়শই সাংসারিক নানা বিষয় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাত ১০টার দিকে তার স্বামী তাকে এলোপাতাড়ি মারধর করে জখম করে এবং যে কোন ধরনের ক্ষতির হুমকি দিয়ে একটি ঘরে তালাবদ্ধ করে আটকে রাখে। পরে সকালে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

আফসানা ফেরদৌসী সাংবাদিকদের জানিয়েছেন, তিনি বিজিবি’র মেডিকেল কোরে খাগরাছড়িতে নার্স হিসেবে কর্মরত। ১৪ বছর আগে তার বিয়ে হয়। তার ১১ বছরের ছেলে রেদোয়ান হোসেন (সকাল) কে নিয়ে তিনি খাগরাছড়িতে থাকেন। আর তার স্বামী রেজাউল হোসেন কোহিনুর কোম্পানিতে চাকরি করেন এবং খুলনায় ভাড়াবাড়িতে থাকেন। ঈদের আগে এক মাসের ছুটি নিয়ে তিনি ছেলেকে নিয়ে খুলনায় আসেন এবং পরে সবাইকে নিয়ে সেখান থেকে টুঙ্গিপাড়ায় শ্বশুরবাড়িতে যান।

আফসানা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধারে আমার স্বামী রেজাউল আমাকে নানাভাবে নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার গভীর রাতে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় সে আমাকে এলোপাতাড়ি মারধর করে, গরু জবাই করা ছোড়া নিয়ে তেড়ে আসে এবং সবশেষে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। এরপর সে খুলনায় ছোট-মামাকে ফোন করে নানাধরণের গালিগালাজ ও হুমকি-ধামকি দেয়। এতে মামা শঙ্কিত হয়ে আমাকে উদ্ধারের জন্য ৯৯৯ ‘এর সাহায্য নেন। পরে টুঙ্গিপাড়া থানার পুলিশ এসে সেখান থেকে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ৯৯৯ ‘এর ম্যাসেজ পেয়ে ঘটনাস্থল থেকে ওই বিজিবি-সদস্য আফসানা ফেরদৌসীকে উদ্ধারের বিষয়টি স্বীকার করে টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধারকালে অভিযুক্ত রেজাউল হোসেনকে পাওয়া যায়নি। ভিকটিমকে তার ছোট-মামা জাহাঙ্গির আলমের জিম্মায় দিয়ে দেয়া হয়েছে।এ ব্যাপারে একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট