1. dailykoyrarkantha@gmail.com : দৈনিক কয়রার কন্ঠ : দৈনিক কয়রার কন্ঠ
  2. info@www.dailykoyrarkantha.online : দৈনিক কয়রার কন্ঠ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কয়রায় মশাল মিছিল পালিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মহারাজপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রার সমস্যা টিহৃিতকরণ, সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক গোলটেবিল বৈঠক উসকানিমূলক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ আশুলিয়ায় ছাত্র হামলার আসামি হারুন এখনো ধরা ছোঁয়ার বাইরে বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাঙচুর জুলাই ২৪ শহীদ স্মরনে বেদকাশি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আর্থিক সাহায্যের জন্য আবেদন

কয়রায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
আকিবুর রহমান, কয়রা উপজেলা প্রতিনিধি:
খুলনা জেলার কয়রা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে  বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা অফিস চত্বরে আলোচনা সভা ও কয়রার প্রধান প্রধান সড়কে র‍্যালি আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(১ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব এর সভাপতিত্বে  ও উপজেলা সেক্রেটারি মোঃ এনামুল কবির  এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল  সহকারী পরিচালক জননেতা মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলুমের বিরুদ্ধে শোষিত ও মজলুম মানুষের পক্ষে ইসলামের অবস্থান অত্যন্ত বলিষ্ঠ কাউকে দিয়ে কাজ করিয়ে মজুরি পরিশোধ না করা জুলুম।  কেউ এ ধরনের জুলুম করলে মুসলিম সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব তার বিরুদ্ধে দাঁড়ানো, তাকে মজুরি পরিশোধ করতে  বাধ্য করা যদি দুনিয়াতে কোন কারনে সে পার পেয়ে ও যায় পরকালীন কঠিন শাস্তি থেকে সে রেহাই পাবে না হাদিসে আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন কেয়ামতের দিন এ ধরনের জালিমদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা  স্বয়ং বাদি হবেন এবং কঠিন শাস্তি  মুখোমুখি করা হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান,  খুলনা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহ-সভাপতি অধ্যক্ষ অলিউল্লাহ, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ,   মাওলানা লিয়াকত আলী,  নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের উপজেলা সভাপতি অধ্যক্ষ সুজাউদ্দিন,  উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের,  কয়রা উপজেলা ছাত্রশিবির সভাপতি সামিউল হক, কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাওলানা সাইফুল্লাহ হায়দার, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল হোসেন,  বাগালী ইউনিয়ন আমীর মাওলানা মোঃ হামিদুর রহমান, কয়র উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রচার  সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি ডাঃ রমজান আলী, সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট